সংসদের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিআইএ’র প্রেসিডেন্টকে বিআইএফ’র ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৬

ফারজানা ফারাবী : বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট ও সংসদ সদস্য (শরীয়তপুর-০১) সাঈদ আহমেদ আসলাম জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিএম ইউসুফ আলীর নেতৃত্বে ফুলেল শুভেচছা অভিনন্দন জ্ঞাপন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম নুরুজ্জামান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স এর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নূরে আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক ও রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. একেএম সারোয়ার জাহান জামীল, নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইমাম শাহীন, ঢাকা ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়েজিদ মুজতবা সিদ্দিকী এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক।