যমুনা লাইফ এর বরিশালে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪

বানারী পাড়ায় যমুনা লাইফের প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ ৪ সেপ্টেম্বর ২০২৪ রোজ বুধবার যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর বরিশালের বানারী পাড়া সার্ভিস সেন্টারে পিকনিক ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জিএম ও ইনচার্জ সান্তানু আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কোম্পানির উপঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ খায়রুল মোমিন কাজল। প্রশিক্ষন প্রদান করেন অবলিখন বিভাগের ইনচার্জ ও এস.ই.ভি.পি মোঃ বেলাল হোসেন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দোহার সার্ভিস সেন্টারের ইনচার্জ ও এ.এম.ডি শেখ মোহাম্মদ মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিএম (উন্নঃ) মোঃ জুয়েল চৌধুরী ও মনোয়ারা বেগম। অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।
ব্যাংকবীমা অর্থ নিউজ.বিডি