ঢাকার মোহাম্মদপুরে স্বদেশ ইসলামি লাইফ ইন্সিওরেন্স এর কার্যক্রম শুরু

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : অদ্য স্বদেশ ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের মোহাম্মদপুর সাংগঠনিক অফিসের বিশেষ উন্নয়ন সভা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক, শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক জনাব কামাল হোসেন। উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট অফিসের ইনচার্জ ডেপুটি জেনারেল ম্যানেজার জনাবা হাসিনা আক্তার এর সভাপতিত্বে উক্ত অফিসের ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার, ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট সহ উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এবং নতুন কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বদেশ ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড একটি আধুনিক যুগ উপযোগী একটি ডিজিটাল বীমা প্রতিষ্ঠান এটি সম্পূর্ণ সরকার কর্তৃক অনুমোদিত এবং নিয়ন্ত্রিত বীমা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রাহকের চাহিদা মোতাবেক পলিসি গ্রহণ করতে পারেন। বীমা পেশা বর্তমান যুগের একটি আধুনিক পেশা, এই পেশায় কাজ করলে সর্বোচ্চ সম্মান অর্জন করা সম্ভব। দেশ এবং বিদেশ ভ্রমণ সহ আধুনিক জীবন গঠন করা যায়।অনুষ্ঠানে চলতি মাসের টার্গেট গ্রহণ সহ বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।