জাতীয় মানবাধিকার সোসাইটির ১ম আন্তর্জাতিক কনফারেন্স-২৪ অনুষ্ঠিত হয়

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ

জাতীয় মানবাধিকার সোসাইটির উদ্যেগে ১ম ঢাকা আন্তর্জাতিক কনফারেন্স ২৪ ইং ঢাকা সুপ্রিমকার্ট বার কাউন্সিল কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠান মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো নজরুল ইসলাম তামেজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রধান বিচারপতি সহ চার বিচারপতি জাতীয় বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য বিশেষ মেহমান হিসেবে দেশ- বিদেশের বিশিষ্টজন ছাড়াও উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের সিইও ড.এস এম নুরুজ্জামান, অনুষ্ঠান শেষে বীমা কল্যান সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যন এবং মানবাধিকার সোসাইটির ভাইস চেয়ারম্যান লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলম কে বীমা সেক্টরে বিশেষ অবদানের জন্য ক্রেষ্ট তুলে দিয়েছেন সুপ্রীমকোটের মাননীয় বিচারপতি ও অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জান্নাত ল্যান্ডমার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও নিউজ ২১ বাংলা টিভির পরিচালক এবং মানবাধিকার সোসাইটির যুগ্ম মহাসচিব লায়ন জিএম ইমাম হোসাইন ইমন।