পপুলার লাইফের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪ নিজস্ব প্রতিনিধিঃ পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজার কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির প্রধান কার্যালয়ে আজ শনিবার (১৯ অক্টোবর) এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী ও নন্দন ভট্টাচার্য, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম ও মো. আবু তাহেরসহ কোম্পানির প্রধান কার্যালয় এবং মাঠ পর্যায়ে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। SHARES অর্থনীতি বিষয়: