কোটচাঁদপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবীর চেক হস্তান্তর

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪

আবুল হাসান, কোটচাঁদপুর ঝিনাইদহ :

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ২নং দোড়া ইউনিয়ন এর ভোমরা ডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল বেলা উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের মরহুমা রোজিনা খাতুনের মরণোত্তর চেক পরিবারের অভিভাবক তার স্বামী মোঃ শফিউদ্দীন আহমেদ এর নিকট চেক হস্তান্তর করা হয়।

মরণোত্তর চেক হস্তান্তর অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাজুল ইসলাম ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ঝিনাইদহ এরিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ শাবনুর আক্তার সহকারী জেনারেল ম্যানেজার (১) ঝিনাইদহ জোন এছাড়াও উপস্থিত ছিলেন মরহুমা রোজিনা খাতুনের এলাকায় বসবাসরত সুধীজনেরা। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মোঃ মঈন উদ্দিন খান এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কোটচাঁদপুর অফিস। চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে মরহুমা রোজিনা খাতুনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।