বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (BIA)-এর প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ পাভেল

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন-এর প্রেসিডেন্ট হলেন নাসির উদ্দিন আহমেদ পাভেল

খবর বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন-এর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন-এর স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করায় নাসির উদ্দিন আহমেদ (পাভেল), প্রথম ভাইস-প্রেসিডেন্ট বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন-এর ২১৮তম নির্বাহী কমিটির সভায় সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ২০২৩-২০২৪ মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন-এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন-এর নির্বাহী কমিটির ২০২৩-২০২৪ মেয়াদ আগামী ৮ই এপ্রিল, ২০২৫ সমাপ্ত হবে।

নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বিআইএ-এর দুই মেয়াদে (২০২১-২০২২ ও ২০২৩-২০২৪) প্রথম ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তিনি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ভাইস-চেয়ারম্যান ও কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ভাইস-চেয়ারম্যান এবং মেঘনা লাইফ সিকিউরিটিজ এ্যান্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান। তিনি বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির “বোর্ড অব গভর্নরস”-এর একজন সদস্য। এছাড়া তিনি নিজাম-হাসিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতাল এর অন্যতম পরিচালক। বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি সহ দেশে-বিদেশে তিনি বীমার উপর বিভিন্ন ট্রেনিং এবং সেমিনার-এ অংশগ্রহণ করেন। বিগত প্রায় ১৪ বছর ধরে তিনি অর্থমন্ত্রণালয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ (IDRA) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (BIA)-এর বিভিন্ন কমিটির সদস্য হিসেবে বীমা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি এফবিসিসিআই (FBCCI)-এর সাবেক সদস্য এবং এফবিসিসিআই এর ইন্স্যুরেন্স বিষয়ক ষ্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন। এফবিসিসিআই (FBCCI)-এর প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি জাপান, হংকং, চীন, ওমান, রাশিয়া, ইউক্রেন ও ফিলিপাইন সফর করেন। তিনি “রোটারী ক্লাব অব ঢাকা মিডটাউন” -এর একজন রোটারীয়ান (PHF)