মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ কে সদস্য সচিব করে বাংলাদেশ স্কাউটস এর এডহক কমিটি গঠন

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪

বাংলাদেশ স্কাউটস এর এডহক কমিটি গঠন

আহসান উল্লাহ, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ স্কাউটস এর কার্যক্রমকে গতিশীল ও বেগবান করা এবং এর প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাবনা তৈরী করার জন্য। বাংলাদেশ স্কাউটস এর বিদ্যমান জাতীয় নির্বাহী কমিটি বিলুপ্ত বাতিল করে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান স্কাউট গ্রুপের সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ কে সদস্য সচিব করে নিম্নরূপভাবে একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।

১। ড. মোহাম্মদ আবদুল মোমেন কে আহবায়ক

২। ডা: মো: আমিনুল ইসলাম
৩। জনাব মো: রেজাউল করিম
৪। জনাব খ.ম. কবিরুল ইসলাম
৫। জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম
৬। জনাব আবু সালেহ মো: মহিউদ্দিন খাঁ
৭। জনাব মোহাঃ ফরিদা ইয়াসমিন
৮। জনাব আসিফউল হক
৯। জনাব অধ্যাপিকা ফাহমিদা
১০। জনাব মাহিনুর জাহান
কে সদস্য
এবং
১১। জনাব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ কে
সদস্য সচিব করে এডহব কমিটি গঠন করা হয়।

৩০শে এপ্রিল ২০২৫ পর্যন্ত এ কমিটি কার্যকর থাকবে।
কমিটি যে সকল কাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে :

(১) কমিটি চীফ স্কাউট-এর পরামর্শক্রমে বাংলাদেশ স্কাউট-এর যাবতীয় কার্যক্রম পরিচালনা ও স্কাউট আন্দোলনকে/কার্যক্রমকে
গতিশীল ও বেগবান করার পদক্ষেপ গ্রহণ করবে।
(২) বাংলাদেশ স্কাউট-কে জুলাই-আগস্ট/২০১৪ আন্দোলনে আহতদের সেবায় সম্পৃক্ত করবে।
(৩) বাংলাদেশ স্কাউট-এর প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাবনা চীফ স্কাউট-এর নিকট পেশ করবে।
(৪) সংস্কার প্রস্তাবনায় স্কাউটারদেরকে প্রাথমিক পর্যায় থেকে ক্রমান্বয়ে নেতৃত্বের উচ্চ পর্যায়ে আসার এবং আউট আন্দোলন তৃণমূল পর্যায় থেকে ব্যাপকতর করার লক্ষ্যে সরকারের বিভিন্ন সহায়ক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সর্বোত্তম অংশগ্রহণ নিশ্চিতের ব্যবস্থা করবে।
(৫) কমিটির মেয়াদকাল শেষের পূর্বেই জাতীয় কাউন্সিলের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করবে। এই কমিটির কোন
সদস্য পরবর্তী নির্বাচনে অংশগ্রহণের যোগ্য বিবেচিত হবেন না।
(৬) নির্বাহী পরিচালক, বাংলাদেশ আউটস, জাতীয় সদর দফতর কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কাউট গ্রুপের একজন দক্ষ রোভার এবল সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করেছে বর্তমানে একই গ্রুপের সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এবং একই সাথে তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে উক্ত ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।