ইসলামী ব্যাংক ১০ হাজার কোটি টাকার শেয়ার ইস্যু করবে প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৪ অর্থনিউজ ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নতুন করে ১০ হাজার কোটি টাকার শেয়ার ইস্যু করতে চায়। বাংলাদেশ ব্যাংকে আজ সোমবার (১৮ নভেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এ কথা বলেছেন। তিনি বলেন, ইসলামী ব্যাংকের আমানত ও ঋণের মধ্যে ২০ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণে নতুন ১০ হাজার কোটি টাকার শেয়ার ইস্যু করা হবে। আর ইসলামী ব্যাংকে এস আলমের শেয়ার বিক্রি করে বাকি ১০ হাজার কোটি টাকা উঠানো হবে। ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, এস আলমের শেয়ার বিক্রির জন্য শিগগিরই আদালতে মামলা করা হবে। এরপর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে এস আলমের মালিকানার মধ্য থেকে ১০ হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করা হবে। তিনি আরও বলেন, শিগগিরই ভিসা পেলে আমরা সৌদি যাবো। সেখানে ইসলামী ব্যাংকে আল রাজি ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ আগের বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করবো। তাদের বিনিয়োগ আবারও ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। SHARES অর্থ নিউজ বিষয়: