ইসলামী ব্যাংকের এমডি মনিরুল মওলাও চাকরি হারাচ্ছেন প্রকাশিত: ৭:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২৪ বিশেষ প্রতিনিধি : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলা পদ ছেড়ে সড়ে দাড়ালেন। তাকে গত ১৯ ডিসেম্বর অফিস ছাড়তে বাধ্য করা হয়। এরপর থেকে তিনি অফিসে আসছেন না। ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকাকালীন এমডি হিসেবে নিয়োগ পান মনিরুল। সেই সময়কালেই ব্যাংকটি বড় আকারে দুর্বল হয়ে পরে এবং এস আলমকে অনৈতিকভাবে ঋণ পাইয়ে দিতে মনিরুল সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে। এর জেরে ব্যাংকটির কর্মকর্তারা মনিরুলকে আর এমডি পদে দায়িত্ব পালন করতে দিতে রাজি নন এবং এর জন্যই ১৯ ডিসেম্বর মনিরুলকে ব্যাংক ছাড়তে বাধ্য করা হয়। ইসলামী ব্যাংকের একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গণমাধ্যমে বলেন, ‘অভ্যন্তরীণ সমস্যার কারণে ব্যবস্থাপনা পরিচালক অফিসে আসছেন না। সম্প্রতি, দুর্নীতি দমন কমিশন (দুদক) ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও এমডি মনিরুল মওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে। তাদের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে এক হাজার ৯২ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ উঠেছে। SHARES অর্থনীতি বিষয়: