বগুড়ায় এনআরবি ইসলামিক লাইফের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬ বিশেষ বিজ্ঞপ্তি : এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বগুড়া বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ১৫ এপ্রিল স্থানীয় একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: শাহ & জামাল হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন মো. মাহমুদুল ইসলাম, প্রজেক্ট ইনচার্জ- এনআরবি অ্যাডভান্সড ডিভিশন। রাজশাহী ও রংপুর বিভাগের এসইভিপি (সেলস অ্যান্ড মার্কেটিং) মো: হাফিজুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইভিপি- জনাব, শাহ আলম প্রধান, গাইবান্ধা, ইভিপি- জনাব মো: হেদায়েতুল ইসলাম নয়ন, বগুড়া সদর, এবং এসএম- জনাব গোলাম মোস্তফাসহ স্থানীয় কর্মী-কর্মকর্তাগণ। SHARES অর্থনীতি বিষয়: