৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৬ বিশেষ প্রতিনিধি: গৌরবময় সাফল্যের ৪২তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে দেশের শীর্ষতম জীবনবীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কোম্পানির কাওরান বাজারস্থ প্রধান কার্যালয়ে (এনএলআই টাওয়ার) বেলুন উড্ডয়ন, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের, পরিচালক রাজিয়া সুলতানা, পরিচালক নাহরীন রহমান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. মাসুদ হোসেন, মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএসহ কোম্পানির নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ১৯৮৫ সালের ২৩ এপ্রিল দেশের প্রথম বেসরকারী জীবনবীমা কোম্পানি হিসেবে ন্যাশনাল লাইফ যাত্রা শুরু করে। ন্যাশনাল লাইফের পথ ধরে আজ দেশে বহু বেসরকারী জীবন বীমা কোম্পানি প্রতিষ্ঠিত হয়। বীমা দেশের অর্থনীতিতে অন্যতম চালিকা শক্তি। বীমার প্রিমিয়ামের টাকা ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ হয়ে থাকে। তিনি বলেন দীর্ঘ সময়ে ন্যাশনাল লাইফ বিপুল জনগোষ্ঠীকে সঞ্চয়মুখী করার পাশাপাশি বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পরে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, পরিচালকবৃন্দ ও নির্বাহীদের নিয়ে প্রতিষ্ঠা দিবসের কেক কাটেন। উল্লেখ্য ন্যাশনাল লাইফ ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৭৫ লাখ লোককে বীমার আওতায় এনেছে, প্রিমিয়াম আয় করেছে ২১ হাজার ৩২০ কোটি টাকা এবং দাবি পরিশোধ করেছে ১২ হাজার ২২০ কোটি টাকা, লাইফ ফান্ড ৭ হাজার ১৮ কোটি টাকা, সম্পদ ৭ হাজার ৭৫১ কোটি টাকা এবং বিনিয়োগ প্রায় ৬ হাজার ২৪১ কোটি টাকা। বর্তমানে কোম্পানিতে বেতন ভিত্তিক প্রায় ৫ হাজার কর্মকর্তা-কর্মচারিসহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২ লাখ লোক কাজ করছে। সর্বোচ্চ বীমা দাবি পরিশোধের জন্য কোম্পানীটি ২০২৩ ও ২০২৪ সালে পর পর দুইবার বাংলাদেশ সরকার থেকে জাতীয় সম্মাননা, শীর্ষ করদাতার সম্মাননা ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশী ও বিদেশী অসংখ্য অ্যাওয়ার্ড লাভ করেছে। SHARES অর্থনীতি বিষয়: