কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জেনিথ ইসলামী লাইফ এর মৃত্যুদাবীর চেক হস্তান্তর প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৬ বিশেষ প্রতিনিধি: জেনিথ ইসলামী লাইফে ইন্স্যুরেন্স পিএলসি বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মো: আলাল উদ্দিন এর মৃত্যুদাবীর ৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন উত্তরাধিকারী স্ত্রী আমিনা খাতুন এর নিকট । এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ হায়দার আলীর কার্যালয়ে তাঁর উপস্থিতিতে এই চেক হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সংগঠন প্রধান জনাব মোঃ আব্দুল কাদের। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড: মোহাম্মদ আনেয়ার হোসেন এবং জেনিথ ইসলামী লাইফের জিএম জনাব মো: নাসির উদ্দিন মজুমদার। SHARES অর্থ নিউজ বিষয়: