সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জনের গেজেট প্রকাশ

প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্ণ, মে ১, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে নির্বাচিত ৪৯ জনের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইসি সচিবের রুটিন দায়িত্বে থাকা কেএম আলী নেওয়াজ স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়। বাকি একটি আসন নিয়ে এখনও জটিলতা আছে। এই একটি আসনের বিষয়টি ইসির নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বলেন, ‘বুধবার বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন ও স্বতন্ত্র একজনকে নির্বাচিত ঘোষণা করা হয়।’
তিনি বলেন, ‘তাদের নাম প্রকাশের পর এখন সংরক্ষিত আসনের এসব সদস্যের শপথ আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গেজেটের কপি সংসদ সচিবালয়ে পাঠানো হবে।’
আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট থাকলেও প্রতি আসনের বিপরীতে একক প্রার্থী থাকায় নির্বাচনের প্রয়োজন হয়নি।