আইসিবি ইসলামী ব্যাংকের লভ্যাংশ নেই, প্রান্তিকে লোকসান বেড়েছে প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে কোম্পানিটি ২০২৬ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করেছে, যেখানে আগের বছরের একই সময়ের তুলনায় লোকসান বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সমাপ্ত হিসাববছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা। লভ্যাংশ না দেওয়ার এ সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২১ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ জুলাই। অন্যদিকে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫ পয়সা। চলতি বছরের ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৩৬ পয়সা। SHARES অর্থনীতি বিষয়: