রংপুরে পপুলার লাইফের ৪৯৮ গ্রাহকের ৩ কোটি ৪৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ ও ব্যবসা উন্নয়ন সভা

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ রংপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ৪৯৮ জন বীমা গ্রাহকের মধ্যে ৩ কোটি ৪৫ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে কোম্পানির ব্যবসা উন্নয়ন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রংপুর চেম্বার ভবনের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

অনুষ্ঠানে তিনি বীমা গ্রাহকদের হাতে দাবির চেক তুলে দেন। এ সময় বীমা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ, দ্রুত দাবি নিষ্পত্তি এবং বীমা সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো. কামাল হোসেন ও খলিলুর রহমান সিকদার।

প্রকল্প ইনচার্জ সিদ্দকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন প্রকল্প ইনচার্জ আফজাল হোসেন ও আবুল কালাম আজাদসহ কোম্পানির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় পপুলার লাইফের রংপুর অঞ্চলের ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবা জোরদার এবং নতুন ব্যবসা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মকর্তারা মাঠপর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বীমা গ্রাহকদের দাবির চেক হস্তান্তরের পাশাপাশি কোম্পানির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ ব্যবসা পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

ছবিতে প্রধান অতিথি বি এম ইউসুফ আলীকে বীমা গ্রাহকের হাতে বীমা দাবির চেক তুলে দিতে দেখা যায়।