জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মুহম্মদ আলতাফ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তিঃ জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মতিঝিলে সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে সংস্থার মহাসচিব মোঃ আলমগীর গনি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহম্মদ আলতাফ হোসেন এর জ্যেষ্ঠ পুত্র ডা. মুহম্মদ মনির হোসেন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার নীতিনির্ধারণী পরিষদের সভাপতি মো. জামাল হোসেন ও সদস্য সচিব মুহম্মদ মনজুর হোসেন, যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, সাংগঠনিক সচিব মোঃ মেহেদী হাসান, মাসুদুর রহমান মিলন, প্রশিক্ষণ সচিব শাহাবুদ্দিন গোলদার, তথ্যপ্রযুক্তি সচিব নুরনবী সোহেল, ধর্ম বিষয়ক সচিব আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, ঢাকা জেলা কমিটির সভাপতি মোঃ মহসিন উদ্দিন, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন রাজ ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আলী সহ নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দপ্তর সচিব মোঃ রাব্বী মোল্লা। অনুষ্ঠানে মরহুম মুহম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় বক্তারা ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি তাঁর হাত ধরে প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন অবদান স্মরণ করেন এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শোকাাহত হৃদয়ে প্রিয় প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধায় স্মরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। News PhotoCard SHARES অন্যান্য বিষয়: