ঢাকায় এশিয়া উন্মুক্ত কারাতে চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : আগামী ২১ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে হবে ১৮তম এশিয়া উন্মুক্ত কারাতে চ্যাম্পিয়নশীপ -২০২৬। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রস্তুতি গণমাধ্যমের সামনে তুলে ধরেন টুর্নামেন্টের আয়োজক কমিটি। টুর্নামেন্টটি আয়োজনে সহযোগিতা করছে প্রভাতী ইন্সুরেন্স পিএলসি। বাংলাদেশ কিয়োকুশিন কারাতে অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে পুরুষ ও মহিলাদের বিভিন্ন ক্যাটাগরিতে এশিয়ার বিভিন্ন দেশ থেকে স্বনামধন্য ৪৪ জন কারাতেকা অংশগ্রহণ করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আয়োজক কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন মামুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির প্রধান পরামর্শক তফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মনির আহমেদ, ফেরদৌসী আব্দুল্লাহ এবং আরিফুর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ। টুর্নামেন্টে সভাপতিত্ব করবেন ১৬৬টি দেশের প্রতিনিধিত্বকারী আইকেও (ওকঙ) প্রেসিডেন্ট কানচো শোকেই মাতসুই এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন আইকেও আন্তর্জাতিক পরিচালক শিহান কাতসুহিতো গোরাই। দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার এই মহাযজ্ঞে প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: