প্রভাতী ইন্স্যুরেন্সের মেরিন দাবির চেক হস্তান্তর

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি’র মেরিন দাবির চেক হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন মামুন, রূপালী ব্যাংক পিএলসি, লোকাল অফিস, দিলকুশা বা/এ, ঢাকা-এর গ্রাহক এরেবা ক্যাপসুল লিমিটেডের পরিচালক এহতিয়াজ করিম ও নির্বাহী পরিচালক রিসেনা করিমের নিকট মেরিন দাবির ১ কোটি ৩৫ লাখ ৯৯ হাজর ৮২৮ টাকার চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির হাটখোলা শাখার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও শাখা প্রধান নেওয়াজ মোহাম্মদ রাশেদুল করিম এবং এরেবা ক্যাপসুল লিমিটেডের সিএফও জালাল উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট সৈয়দা শাহানাওজ শিল্পী (এ্যানি)ও ডেপুটি ম্যানেজার আব্দুল আওয়াল।