আর্থিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ গ্রুপ লাইফ ও স্বাস্থ্যবীমা প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬ বর্তমান কর্মজীবনে শুধু বেতন-ভাতাই কর্মীদের জন্য যথেষ্ট নয়। অসুস্থতা, দুর্ঘটনা বা আকস্মিক কোনো সংকটে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাও এখন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত হচ্ছে। এ কারণে দেশে-বিদেশে কর্মীদের জন্য গ্রুপ লাইফ ও স্বাস্থ্যবীমার গুরুত্ব বাড়ছে। গ্রুপ লাইফ ও স্বাস্থ্যবীমা এমন একটি ব্যবস্থা, যেখানে একটি প্রতিষ্ঠানের কর্মীরা একক একটি পলিসির আওতায় বীমা সুবিধা পান। অনেক ক্ষেত্রে তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরাও এ সুবিধার অন্তর্ভুক্ত থাকেন। এতে আলাদা আলাদা বীমা করার প্রয়োজন ছাড়াই তুলনামূলক কম খরচে বিস্তৃত সুরক্ষা পাওয়া সম্ভব হয়। সাধারণত এ ধরনের বীমায় অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যু, স্থায়ী ও সম্পূর্ণ অক্ষমতা, স্থায়ী আংশিক অক্ষমতা এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার (ইন-পেশেন্ট) ব্যয় অন্তর্ভুক্ত থাকে। অনেক পরিকল্পনায় বহির্বিভাগে চিকিৎসা (ওপিডি), দন্ত ও চক্ষু চিকিৎসা এবং মাতৃত্ব-সংক্রান্ত সুবিধাও যুক্ত থাকে। বিশেষজ্ঞদের মতে, চিকিৎসা ব্যয় বৃদ্ধি এবং অনাকাঙ্ক্ষিত ঝুঁকির সময়ে গ্রুপ বীমা কর্মীদের আর্থিক চাপ কমাতে সহায়তা করে। একই সঙ্গে এটি কর্মীদের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করে এবং প্রতিষ্ঠানের প্রতি আস্থা বাড়াতে ভূমিকা রাখে। বাংলাদেশে বিভিন্ন জীবনবীমা কোম্পানি করপোরেট গ্রাহকদের জন্য গ্রুপ লাইফ ও স্বাস্থ্যবীমা চালু করেছে। এর মধ্যে গার্ডিয়ান লাইফও কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন ধরনের গ্রুপ বীমা পরিকল্পনা পরিচালনা করছে। SHARES অর্থনীতি বিষয়: