আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তিঃ ঢাকা সেনানিবাস্থ সেনাসদরের সিএএস সেক্রেটারীয়েট কনফারেন্স রুমে  সোমবার (২১ সেপ্টেম্বর) আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ৭ম বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আস্থা লাইফ এর চেয়ারম্যান এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। এছাড়াও, কোম্পানীর ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য পরিচালকগণ এবং আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বার্ষিক সাধারণ সভার পূর্বে আস্থা লাইফের পরিচালনা পর্ষদের ২৯তম (৩/২০২৬) সভাও অনুষ্ঠিত হয়।

আস্থা লাইফের ৭ম বার্ষিক সাধারণ সভায় ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন, কোম্পানীর বিভিন্ন কার্যক্রম ও সার্বিক অর্জন উপস্থাপন ও অনুমোদন করা হয়। সভায় অত্র কোম্পানীর বীমা গ্রাহকদের জন্য প্রতি হাজার বীমা অংকের অনুকূলে ৪০ টাকা হারে পলিসি বোনাস এবং শেয়ারহোল্ডারদের জন্য ৩.১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। এছাড়াও, কোম্পানীর ২০২৬ অর্থ বছরের নিরীক্ষাকার্য সম্পাদনের নিমিত্তে নতুন অডিট ফার্ম নির্বাচন করা হয়।

কোম্পানীর সেবা ও সার্বিক অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করে শেয়ারহোল্ডারগণ বলেন, বার্ষিক সাধারণ সভা কোম্পানীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের পাশাপাশি প্রতিষ্ঠানের আর্থিক অগ্রগতি মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, আর্থিক শৃঙ্খলা, নির্ভরতা ও উন্নতমানের বীমা সেবা নিশ্চিত করার মাধ্যমে আস্থা লাইফের ভবিষ্যত সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়ন আরো উন্নত ও সমৃদ্ধ হবে মর্মে সকলে আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে, কোম্পানীর চেয়ারম্যান ও সেনাপ্রধান আস্থা লাইফের সুদূরপ্রসারী অগ্রযাত্রার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।