এস আলমসহ পরিবারের সকল সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪

এস আলমসহ পরিবারের সকল সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

নিজস্ব প্রতিনিধিঃ বিভিন্ন দেশে ১০০ কোটি ডলার পাচারের অভিযোগে আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম, তার স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের সদস্যের মধ্যে আনীত অভিযোগের প্রক্ষিতে ১২ সদস্যকে দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আস-সামছ জগলুল হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক (মানি লন্ডারিং) নূরে আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (৭ অক্টোবর) এ আদেশ দেন। দুদকের পক্ষে আবেদনটি করেন কমিশনের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন—এস আলমের ভাই আবদুল্লাহ হাসান, ওসমান গনি, আবদুস সামাদ, রাশেদুল আলম, শহিদুল আলম, মোরশেদুল আলম, এস আলমের ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলম, ওসমানের স্ত্রী ফারজানা বেগম এবং সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস।