জীবন বীমা কর্পোরেশনের নতুন চেয়ারম্যান এম নাসীম আলী

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন এম নাসীম আলী। তিন বছরের জন্য তাঁকে এ পদে নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে একই দিন জীবন বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান পদে যোগদান করেন এম নাসীম আলী। এ বিষয়ে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে যোগদানপত্র দাখিল করেছেন।
প্রজ্ঞাপনে তাঁকে জীবন বীমা করপোরেশনের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
যোগদানপত্রে এম নাসীম আলী তাঁর যোগদানপত্র গ্রহণ এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতি অনুরোধ জানিয়েছেন।
রাষ্ট্রায়ত্ব সাধারণ বীমা কর্পোরেশনেরও চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করছেন তিনি।