পদত্যাগ করলেন আইডিআরএ সদস্য তানজিনা ইসমাইলের প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (আইন) মিজ তানজিনা ইসমাইল পদত্যাগ করেছেন। মঙ্গলবার তাঁর পদত্যাগপত্র আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তানজিনা ইসমাইল সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ। ২০২৪ সালের ২ ডিসেম্বর তাঁকে আইডিআরএর সদস্য (আইন) পদে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। সরকারি তথ্য অনুযায়ী তাঁর নিয়োগের মেয়াদ ১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত ছিল। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: