ফ্রান্স থেকে সাহায্য নয়, আমরা বিনিয়োগ চাই: বিএসইসি চেয়ারম্যান

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩

সব সূচকে আমরা এগিয়েছি। কিন্তু আমাদের অর্থনীতি যে অর্জন ও সম্ভাবনা আছে, উন্নত দেশগুলোর বিনিয়োগকারীদের কাছে তা তুলে ধরা হয়নি। যে কারণে আমাদের দেশে সেভাবে বিদেশি বিনিয়োগ আসেনি। বিদেশি বিনিয়োগ আর্কষণে এ ধরনের রোডশো বড় ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারের বিনিয়োগবান্ধব নীতি, সার্বিক অর্থনীতির পরিস্থিতি এবং এফডিআইয়ের বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা অতিথিদের সামনে তুলে ধরা হয়। বিশেষ করে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা কীভাবে শেয়ারবাজারে সরাসরি বিনিয়োগ করবেন, তার কৌশল ও সার্বিক নিরাপত্তার বিষয় জানানো হয়।

এর আগে প্রথম দফায় দুবাইয়ে, দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রে, তৃতীয় দফায় সুইজারল্যান্ডে, চতুর্থ দফায় যুক্তরাজ্যে, পঞ্চম দফায় কাতারে ও ষষ্ঠ দফায় জাপানে এবং ৭ম দফায় দক্ষিণ আফ্রিকায় সফলতার সঙ্গে রোড শো সম্পন্ন করে বিএসইসি। ৭টি দেশে এই রোড শো ১২টির বেশি শহরে আয়োজন করা হয়েছে। এ ছাড়া সিঙ্গাপুর, কানাডা, রাশিয়া, ইতালি, হংকং, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে রোড শো আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশের অতিথিরা বিভিন্ন সেক্টর নিয়ে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীদের উদ্দেশে বক্তব্য রাখেন। সেখানে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারের বিনিয়োগবান্ধব নীতি, শেয়ারবাজার ও সার্বিক অর্থনীতির পরিস্থিতি এবং এফডিআইয়ের বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা অতিথিদের সামনে তুলে ধরেন।

এ ছাড়া দেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরা হয়। বিশেষ করে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা কীভাবে শেয়ারবাজারে সরাসরি বিনিয়োগ করবেন, তার কৌশল ও সার্বিক নিরাপত্তার বিষয় তুলে ধরা হয়।