বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তিলীগ এর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আকাশ জন্মদিন পালন

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, জুন ১১, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী তথ্য ও প্রযুক্তি লীগ এর উদ্যোগে বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের বিপ্লবী প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম আকাশ ভূঁইয়ার শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কর্তন করে জন্মবার্ষিকী উদযাপন।

আহবায়ক ও অনুষ্ঠান উদযাপন কমিটি খাজা আব্দুল আউয়াল প্রিন্স এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোহাম্মদ সারোয়ার মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী তথ্য ও প্রযুক্তি লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আমির। অনুষ্ঠানটি উপস্থাপনা ও সঞ্চালনা করেন সদস্য সচিব অনুষ্ঠান উদযাপন কমিটি মোঃ আল আমিন।