মালয়েশিয়ায় এমপি মাসুদ সাঈদীকে সংবর্ধনা ও মতবিনিময় সভা ১৭ মে অনুষ্ঠিত হবে প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, মে ১৫, ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তিঃ মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আগামী ১৭ মে ২০২৬, রবিবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশেষ সংবর্ধনা ও মতবিনিময় সভা। পিরোজপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও Istanbul Hotel & Resort Limited-এর সম্মানিত চেয়ারম্যান মাসুদ সাঈদী-এর মালয়েশিয়া আগমন উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জননেতা মাসুদ সাঈদী এমপি। সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন Istanbul Hotel & Resort Limited-এর ব্যবস্থাপনা পরিচালক ডি এম এমদাদুল হক, ডিরেক্টর অব মার্কেটিং আবু তৈয়ব রাশেদ এবং ডিরেক্টর অব এডমিন হাফিজুর রহমান। আয়োজক সূত্রে জানা গেছে, এই সংবর্ধনা ও মতবিনিময় সভায় মালয়েশিয়া প্রবাসী শেয়ারহোল্ডারদের পাশাপাশি নতুন আগ্রহী বিনিয়োগকারী ও অতিথিবৃন্দ অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে Istanbul Hotel & Resort Limited-এর চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক মানের হালাল ট্যুরিজমভিত্তিক উদ্যোগ সম্পর্কে বিস্তারিত ধারণা তুলে ধরা হবে। বিশেষ করে বাংলাদেশে হালাল ট্যুরিজম শিল্পের সম্ভাবনা, আন্তর্জাতিক পর্যায়ে এর সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং পর্যটন খাতের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে নতুন শেয়ারহোল্ডারদের জন্য প্রতিষ্ঠানের ব্যবসায়িক পরিকল্পনা, রিসোর্ট উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ বিনিয়োগ সুবিধাসমূহ তুলে ধরা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১৭ মে ২০২৬ কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় অবস্থিত জনপ্রিয় রেস্তোরাঁ রাঁধুনী বিলাস রেস্টুরেন্টে সন্ধ্যা ৭টায় সভাটি শুরু হবে । প্রবাসী শেয়ারহোল্ডারদের আয়োজনে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে Istanbul Hotel & Resort Limited-এর সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বাংলাদেশের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকল শেয়ারহোল্ডার, শুভানুধ্যায়ী, প্রবাসী ব্যবসায়ী ও আগ্রহী অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। SHARES জাতীয় বিষয়: