সানলাইফ ইন্স্যুরেন্সের এজিএমের তারিখ পরিবর্তন

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সানলাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায় যে, সানলাইফ ইন্স্যুরেন্সের এজিএম ১৯ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।