এনআরবি ইসলামিক লাইফে ২য় দিনে ‘স্কিল ডেভেলপমেন্ট ট্রেইনিং’ ও সার্টিফিকেট প্রদান অনুষ্টিত প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫ ২য় দিনের মতো (২৬ এপ্রিল ) ‘স্কিল দেভেলপমেন্ট ট্রেইনিং’ অনুষ্ঠিত হয় এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর আন্ডার রাইটিং, ক্যাশ এবং আইটি বিভাগের কর্মকর্তাদের নিয়ে । উক্ত ট্রেনিং প্রোগ্রামের ২য় দিনেও সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার, প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব হোসনে আরা বেগম, এজেন্সী ডিরেক্টর (ওভারসিজ), এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ২য় দিনে প্রশিক্ষণ প্রদান করেন- জনাব কাজী এস এম আবু হানিফ, এএমডি অ্যান্ড হেড অব আইটি, জনাব মোহাম্মদ আবু হাসান, এসইভিপি অ্যান্ড সিএফও, জনাব মো. মহিউদ্দিন, ইভিপি, হেড অব আন্ডাররাইটিং, সার্ভিসিং অ্যান্ড ক্লেইম এবং জনাব মোহাম্মদ হারুন-উর রশিদ, ডেপুটি ম্যানেজার, অডিট অ্যান্ড কমপ্লায়েন্স। দুইদিনব্যাপী ‘স্কিল দেভেলপমেন্ট ট্রেইনিং’ এ অংশগ্রহণকারীদের মধ্যে ১০০ নম্বরের MCQ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ১১ জন বিজয়ী কর্মকর্তাকে পুরস্কৃত করা হয় এবং সকল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়। এন এস SHARES ব্যাংক বিমা অর্থ বিষয়: