চার্টার্ড লাইফ ও ট্যাপ আউট ফিটনেস এর কর্পোরেট চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি. এবং ট্যাপ আউট ফিটনেস-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চার্টার্ড লাইফ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব এডিসি জনাব এস.এম সাঈদ হোসেন এবং ট্যাপ আউট ফিটনেস-এর ম্যানেজার, বিজনেস ডেভলপমেন্ট জনাব মাহাদি ইসলাম স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এছাড়াও চার্টার্ড লাইফ-এর সিনিয়র ম্যানেজার, এডিসি জনাব মির্জা মোঃ নাবির উদ্দিন, এক্সিকিউটিভ অফিসার, এডিসি মোঃ ইকরামুল ইসলাম এবং ট্যাপ আউট ফিটনেস-এর ম্যানেজার, সেলস ও মার্কেটিং নাজিয়া আফরিন উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত চুক্তির আওতায় ট্যাপ আউট ফিটনেস-এর সদস্যগণ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স থেকে গ্রুপ বীমা সুবিধা ভোগ করবে।