জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ‘Zenith Policyholder App’ উদ্বোধন, ডিজিটাল বীমা সেবায় নতুন দিগন্ত প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬ বিশেষ প্রতিনিধিঃ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দেশের বীমা খাতে ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ‘Zenith Policyholder App’। আধুনিক এই মোবাইল অ্যাপ ও সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা এখন যেকোনো সময়, যেকোনো স্থান থেকে নিরাপদ, দ্রুত ও সহজ উপায়ে তাদের পলিসি-সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। অ্যাপটি বর্তমানে Google Play Store এবং Apple App Store-এ ডাউনলোডের জন্য উপলব্ধ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকসেবাকে আরও স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রাহকদের সেবাপ্রাপ্তি আরও সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উন্মোচন করেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান এবং কোম্পানির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. আরিফ হোসেন। অনুষ্ঠানে তারা অ্যাপটির বিভিন্ন প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও গ্রাহকসেবায় এর কার্যকারিতা তুলে ধরেন। অনুষ্ঠানে সিইও এস এম নুরুজ্জামান বলেন, “গ্রাহকদের দ্রুত ও স্বচ্ছ সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য। এই অ্যাপের মাধ্যমে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সেবা এখন আরও সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব হয়ে উঠেছে।” চিফ মার্কেটিং অফিসার মো. আরিফ হোসেন বলেন, “গ্রাহকসেবাকে যুগোপযোগী করতে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই অ্যাপটি ডিজাইন করা হয়েছে। অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ঘরে বসেই তাদের পলিসির প্রায় সব ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।” কোম্পানির তথ্যমতে, Zenith Policyholder App-এর মাধ্যমে গ্রাহকরা পলিসির বর্তমান অবস্থা ও বিস্তারিত তথ্য দেখতে পারবেন। এছাড়া নিরাপদে অনলাইনে প্রিমিয়াম পরিশোধ, তাৎক্ষণিক মানি রিসিট ও পেমেন্ট হিস্ট্রি সংগ্রহ, পলিসির বিপরীতে লোনের যোগ্যতা ও সম্ভাব্য লোনের পরিমাণ যাচাই, সারেন্ডার ভ্যালু দেখা, অর্জিত বোনাস, সারভাইভাল বেনিফিট, ম্যাচুরিটি ও মৃত্যু দাবির তথ্য পর্যবেক্ষণ, নমিনি সংক্রান্ত তথ্য যাচাই এবং প্রয়োজনীয় ফরম ও ডকুমেন্ট ডাউনলোডের সুবিধাও থাকছে। পাশাপাশি অভিযোগ, মতামত ও সেবার অনুরোধও সরাসরি অনলাইনে জমা দেওয়া যাবে। প্রতিষ্ঠানটির মতে, এই অ্যাপ ব্যবহারের ফলে গ্রাহকদের অধিকাংশ সেবার জন্য আর অফিসে যেতে হবে না। ফলে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি বীমা সেবা হবে আরও সহজ, আধুনিক ও গ্রাহককেন্দ্রিক। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আশা প্রকাশ করেছে, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ দেশের বীমা শিল্পে ডিজিটাল সেবার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সকল গ্রাহককে Google Play Store অথবা Apple App Store থেকে Zenith Policyholder App ডাউনলোড করে আধুনিক ডিজিটাল সেবার সুবিধা গ্রহণের আহ্বান জানিয়েছে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: