জেনিথ ইসলামী লাইফ এর ম্যানেজার্স কনফারেন্স অনুষ্ঠিত প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫ নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ১৯ ফেব্রুয়ারী ২০২৫ বুধবার দিনব্যাপী রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনের মুক্তিযুদ্ধ মিলনায়তনে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর ম্যানেজার্স কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এর নির্বাহী কমিটির সদস্য জনাব এস এম নুরুজ্জামান। সভার সভাপতিত্ব করেন সংগঠন প্রধান জনাব সৈয়দ মাসকুরুল হক। সভাশেষে প্রধান অতিথি সফল উন্নয়ন কর্মকর্তাগণের মাঝে ক্রেষ্ট ও পুরষ্কার বিতরণ করেন। সভায় প্রায় ৪ শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES অর্থ নিউজ বিষয়: