ট্রাস্ট ইসলামী লাইফের ফেনী আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তিঃ ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ফেনী আঞ্চলিক সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ফেনী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শামসুদ্দিন। সম্মেলনে সভাপতিত্ব করেন সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মিজানুর রহমান মিজান।

কোম্পানির ব্যানারে সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল— ‘কর্মীর নিষ্ঠা ও গ্রাহকের আস্থা আমাদের সাফল্যের ভিত্তি’।

সম্মেলনে কোম্পানির কর্মকর্তারা মঞ্চে উপস্থিত ছিলেন। এ আয়োজনের মাধ্যমে ফেনী অঞ্চলে কোম্পানির কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় তুলে ধরা হয়।