ঢাকায় পপুলার লাইফের বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪ ঢাকায় পপুলার লাইফের বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ১০ অক্টোবর ২০২৪ ইং রোজ শনিবার ঢাকা অঞ্চলের ধানমন্ডি কার্যালয়ে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সাবেক ইনচার্জ মোঃ আলী আজম ব্যাপারী উনার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও,বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উর্ধ্বতন উপ ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন এবং মোঃ আবু তাহের। আরো উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। SHARES অর্থ নিউজ বিষয়: