প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য রে হোয়াইটে বিশেষ ছাড়

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: প্রাইম ব্যাংক পিএলসি ও রে হোয়াইট লিমিটেডের মধ্যে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকেরা রে হোয়াইটের বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় অবস্থিত রূপায়ণ শপিং স্কয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চুক্তির ফলে ব্যাংকের গ্রাহকেরা রে হোয়াইট লিমিটেডের নির্ধারিত পণ্য ও সেবায় এক্সক্লুসিভ ডিসকাউন্ট সুবিধা পাবেন।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের এসইভিপি মামুর আহমেদ। অন্যদিকে রে হোয়াইট লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা সুজন কে পল চৌধুরী এবং চিফ পিপল বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ইয়ামিন ইরমান।

প্রাইম ব্যাংক জানিয়েছে, গ্রাহকসেবার মান উন্নয়ন এবং গ্রাহকদের জন্য নতুন সুবিধা যুক্ত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এ অংশীদারত্ব প্রতিষ্ঠা করা হয়েছে।