প্রোটেক্টিভ লাইফ ও এআইইউবি’র গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬ বিশেষ প্রতিনিধিঃ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সম্প্রতি একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে প্রোটেক্টিভ ইসলামী লাইফের বিভিন্ন স্বাস্থ্যসেবা এবং বীমা সুবিধা উপভোগ করতে পারবেন এআইইউবি’র পলিসিধারকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) এর ডিন ও ট্রেজারার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. তাজুল ইসলাম, প্রো ভিসি অধ্যাপক ড. মো. আবদুর রহমান, ডাইরেক্টর ফাইন্যান্স মো. খন্দকার সাব্বির কবির, এবং প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ডা. কিশোর বিশ্বাস, সিএফও মো. শহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। SHARES অর্থনীতি বিষয়: