যমুনা লাইফ ইনসিওরেন্স এর সাথে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর স্বাস্থ্যবীমা পুনঃচুক্তি সম্পাদন

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৪

নিজস্ব প্রতিনিধিঃ যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর সাথে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর নিয়মিত ছাত্র-ছাত্রিদের জীবন ও স্বাস্থ্যবীমা পুনঃচুক্তি সম্পাদন হয়। যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান খন্দকার এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক, অর্থ মোঃ মিজানুর রহমান।
দিনাজপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের কার্যালয়ে চুক্রি সম্পাদন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর ড: এটিএম শফিকুর রহমান, পরিচালক পরিকল্পনা, প্রফেসর ড: মো: সাইফুর রহমান, রেজিষ্ট্রার ও প্রফেসর ড: মাহবুব হোসেন, পরিচালক ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ এবং যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানির গ্রুপ বিভাগের প্রধান মোঃ হারুনুর রশিদ, সিএফও মোজাম্মেল হক সারমান ও অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ। চুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র-ছাত্রিগন চিকিৎসা খরচ হিসাবে বছরে পঞ্চাশ হাজার টাকা ও অকাল মৃত্যুতে এক লক্ষ টাকা বীমা সুবিধা পাবেন।