যমুনা লাইফ সাত কর্মদিবসে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করেছেন। প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৩ নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ২৭ সেপ্টেম্বর ২০২৩ রোজ বুধবার যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর প্রধান কার্যালয়ে বীমা গ্রাহক মরহুম রতন মুন্সীর মৃত্যুদাবীর ৫,৫০,০০০/- (পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র) চেক নমিনী স্ত্রী শিলা বেগমের নিকট প্রদান করা হয়। মরহুম বীমা গ্রাহক ২০১৯ সালে ১০ বছর মেয়াদী বার্ষিক প্রিমিয়াম প্রদানের মাধ্যামে পলিসি চালু করেন। ৪ টি প্রিমিয়াম প্রদানের ০২ ফেব্রুয়ারী ২০২৩ হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেন। নমিনীর আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের পর মাত্র ৭ কর্মদিবসের মধ্যেই মৃত্যুদাবীর টাকার চেক নমিনীর নিকট তুলে দেন কোম্পানির মাননীয় চেয়ারম্যান বদরুল আলম খান ও মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার। এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির চীফ মার্কেটিং অফিসার এস এম শামছুদ্দিন, পলিসি হোল্ডার সার্ভিস ও মৃত্যুদাবী বিভাগের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সজিব কুমার ভৌমিক, উপঃ ব্যবস্থাপনা পরিচালক এম এম হোসাইন আহমেদ, উপঃ ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহিন উদ্দিন, প্রকল্প পরিচালক সুমন কুমার সাহা, উপঃ প্রকল্প পরিচালক মোঃ নুরনবী সোহেল, উপঃ প্রকল্প পরিচালক সুরাইয়া বেগম, জি.এম (উন্নঃ) মিনারা হাসান সীমা। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: