সোনালী লাইফের ত্রয়োদশ এজিএম অনুষ্ঠিত প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬ নিজস্ব প্রতিবেদকঃ সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর মালিবাগে প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইনুল ইসলাম। এজিএমে কোম্পানির স্বতন্ত্র পরিচালক জাফর ইকবাল এনডিসি, শেয়ারহোল্ডার পরিচালক ফজলুতুন নেসা, মোস্তফা কামরুস সোবহান, রুপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিনিধি পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া, স্পন্সর পরিচালক শেখ মো. ড্যানিয়েল ও ওমর খৈয়াম উপস্থিত ছিলেন। এ ছাড়া ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, এইচআইসি মো. আলী রেজা, প্রধান পরিচালন কর্মকর্তা মো. মঞ্জুর মোর্শেদ, প্রধান তথ্য কর্মকর্তা হাসিব রেজা, কোম্পানি সেক্রেটারি মো. আব্দুর রব, এফসিএসসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তারা সভায় অংশ নেন। এতে শেয়ারহোল্ডাররাও উপস্থিত ছিলেন। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং নিরীক্ষকদের প্রতিবেদন অনুমোদন করা হয়। এ ছাড়া ২০২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। পাশাপাশি ২০২৬ সালের জন্য কোম্পানির আইনগত নিরীক্ষক ও পরিপালন নিরীক্ষক নিয়োগের বিষয়েও সভায় অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, বার্ষিক সাধারণ সভার মাধ্যমে কোম্পানির আর্থিক কার্যক্রম, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করা হয়। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: