কুয়াকাটায় এনআরবি ইসলামিক লাইফের বার্ষিক ব্যবসা পরিকল্পনা সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৮:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫ বিশেষ প্রতিনিধি : এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক ব্যবসা পরিকল্পনা সভা- ২০২৫ সাগরকন্যা কুয়াকাটায় হোটেল ওশেন ভিউ এ ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: শাহ্ জামাল হাওলাদার। সভায় সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপনা পরিচালক, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান কার্যালয়ে কর্মরত বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: শাহ্ জামাল হাওলাদারের নেতৃত্বে ২০২৫ সালের ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ ও লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন উপস্থিত সকল কর্মকর্তাগণ। SHARES অর্থনীতি বিষয়: