চট্টগ্রামে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের দ্রুত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম অঞ্চলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। শুক্রবার (২৪ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে বীমা গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে দাবির চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে ব্যবসার বর্তমান অগ্রগতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ সম্প্রসারণের কৌশল নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি. এম. ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি. এম. শওকত আলী।

এছাড়া অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক উন্নয়নকর্মী অংশগ্রহণ করেন। সভায় গ্রাহকসেবার মান আরও উন্নত করা, মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করা, নতুন ব্যবসা আহরণ এবং বিদ্যমান গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বি. এম. ইউসুফ আলী বলেন, গ্রাহকের আস্থাই পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সবচেয়ে বড় শক্তি। এই আস্থা ধরে রাখতে দ্রুত দাবি নিষ্পত্তি, স্বচ্ছতা ও মানসম্মত সেবা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। তিনি কর্মকর্তা, কর্মচারী ও উন্নয়নকর্মীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানের সাফল্যের ধারা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বীমা গ্রাহকদের হাতে বীমা দাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন গ্রাহকদের মধ্যে আস্থা বৃদ্ধি এবং কোম্পানির সেবার প্রতি বিশ্বাস আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।