ট্রাস্ট ইসলামী লাইফের কুয়াকাটা কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

নূরন্নবী সোহেল, নিজস্ব প্রতিবেদক :

ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী ২৮০ জন নিবেদিতপ্রাণ কর্মকর্তা ও কর্মীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ‘কুয়াকাটা কনফারেন্স-২০২৬’। সোমবার (৫ অক্টোবর) কুয়াকাটার হোটেল গ্রেভার ইন-এ আয়োজিত এ সম্মেলনে প্রতিষ্ঠানের সফল কর্মকর্তাদের কাজের স্বীকৃতি, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং ২০২৬ সালে সর্বোচ্চ প্রিমিয়াম অর্জনের লক্ষ্যে নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. মিজানুর রহমান মিজান, মো. শামসুদ্দিন, মো. জাকির হোসাইন, আলেয়া আক্তার রুমা এবং মোহাম্মদ নূর-ই-আলম। প্রশিক্ষক হিসেবে ছিলেন কোয়ামরুল হাসান খন্দকার এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ. কে. এম. পারভেজ সাজ্জাদ ।
কনফারেন্সে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বীমা শুধু একটি ব্যবসা নয়; এটি মানুষের ভবিষ্যৎ নিরাপত্তা ও পরিবারের আর্থিক সুরক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি মহান দায়িত্ব। গ্রাহকের আস্থা অর্জন এবং প্রতিশ্রুত সেবা নিশ্চিত করাই ট্রাস্ট ইসলামী লাইফের মূল লক্ষ্য। কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে হবে।
তিনি বলেন, ২০২৬ সালকে ট্রাস্ট ইসলামী লাইফের জন্য একটি সাফল্যের মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। মাঠপর্যায়ের প্রতিটি কর্মকর্তা যদি নিজ নিজ দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেন, তাহলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি ২০২৬ সালে সর্বোচ্চ প্রিমিয়াম সংগ্রহের নতুন রেকর্ড গড়া সম্ভব।
সম্মেলনে অংশ নেওয়া কর্মকর্তারা বলেন, প্রতিষ্ঠান তাদের পরিশ্রম ও সাফল্যের যে স্বীকৃতি দিয়েছে, তা ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। তারা গ্রাহকসেবা আরও উন্নত করা, নতুন পলিসি সংগ্রহ বৃদ্ধি, বিদ্যমান গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং বীমার প্রতি মানুষের আস্থা বাড়াতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে উপস্থিত ২৮০ জন সফল কর্মকর্তা ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং সর্বোচ্চ প্রিমিয়াম সংগ্রহে নিজেদের সর্বোচ্চ শ্রম, মেধা ও নিষ্ঠা নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
কুয়াকাটার মনোরম পরিবেশে আয়োজিত এ সম্মেলন হয়ে ওঠে সফল কর্মকর্তাদের মিলনমেলা, প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। কর্মকর্তাদের প্রাণবন্ত অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রত্যাশা—এই সম্মেলনের উদ্দীপনা ও অঙ্গীকারকে কাজে লাগিয়ে ২০২৬ সালের বাকি সময়কে ব্যবসায়িক সাফল্যের নতুন অধ্যায়ে পরিণত করবেন প্রতিষ্ঠানটির প্রতিটি কর্মকর্তা ও কর্মী।