দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে : বাংলাদেশ ব্যাংক গভর্নর প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫ নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মুনসুর বলেছেন ‘সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় দেশ থেকে বিদেশে টাকা পাচার বন্ধ হয়েছে। রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিট্যান্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলেও জানান তিনি। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার (১১-জানুয়ারি) সকালে ‘র্ব্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। ড. আহসান এইচ মুনসুর আরও বলেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স ঢ়আনতে ২.৫ শতাংশ প্রণোদনা দেওয়ায় বছরে সরকারের ৭ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। এ সময় তিনি প্রবাসীদের সরাসরি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর অনুরোধ জানান। তিনি বলেন, ‘সৌদি আরবকে টপকে রেমিট্যান্স পাঠানোয় দুবাই শীর্ষে উঠেছে। এটা ভালো লক্ষণ নয়। কারণ সৌদি আরব থেকে অর্থ প্রথমে দুবাই আসছে। সেখান থেকে বাংলাদেশে আসছে। দুবাইয়ের কিছু প্রতিষ্ঠান এই সুযোগে মুদ্রা বিনিময় হার ম্যানুপুলেট করার চেষ্টা করছে।’ উল্লেখ্য, সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একক মাস হিসাবে আগে কখনোই এত পরিমাণ রেমিট্যান্স আসেনি। SHARES অর্থ নিউজ বিষয়: