নন-লাইফ বীমা সহজলভ্য ও সাশ্রয়ী করতে গ্রীন ডেল্টা ও নগদের মধ্যে চুক্তি প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৪ সংবাদ বিজ্ঞপ্তি: জনসাধারণের জন্য বীমা পরিষেবাগুলোকে সহজলভ্য ও সাশ্রয়ী করতে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং নগদ লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর করেছে। একটি মোবাইল আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান এবং একটি নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে এই ধরণের অংশীদারিত্ব বাংলাদেশে এটিই প্রথম। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনউদ্দীন আহমেদ এবং নগদের নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক গত ২০ ফেব্রুয়ারি তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। SHARES অর্থ নিউজ বিষয়: