নারীর সঞ্চয় ও সুরক্ষায় মাত্র ৩৫০ টাকায় বীমা

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে গিয়ে অনেক নারীই জীবনবীমা ও স্বাস্থ্যঝুঁকির বিষয়টি আলাদাভাবে বিবেচনা করেন। এবার সঞ্চয়ের সঙ্গে এসব সুরক্ষার সুবিধা একসঙ্গে দিতে গার্ডিয়ান লাইফ নিয়ে এসেছে ‘ইজিলাইফ জয়া’ নামে একটি বীমা পরিকল্প। শুধু নারীদের জন্য তৈরি এই সঞ্চয় ও সুরক্ষা পলিসিতে মাসে মাত্র ৩৫০ টাকা থেকে যুক্ত হওয়া যায়।

পলিসিটির মেয়াদ ৫ থেকে ২৫ বছর। এতে অংশ নেওয়ার জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছর। নিয়মিত সঞ্চয়ের পাশাপাশি রয়েছে জীবনবীমা এবং সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত গুরুতর অসুস্থতার কভারেজ।

ইজিলাইফ জয়ার অন্যতম বৈশিষ্ট্য হলো, মেয়াদ শেষে পলিসিধারী তার সম্পূর্ণ জমা অর্থ সুদ বা বোনাসসহ ফেরত পাওয়ার সুবিধা পাবেন। অর্থাৎ দীর্ঘমেয়াদি সঞ্চয়ের পাশাপাশি ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার জন্য জীবনবীমা সুরক্ষাও থাকছে।

পলিসিধারীর মৃত্যু হলে সম্পূর্ণ কভারেজের অর্থ মনোনীত ব্যক্তিকে দেওয়া হবে। এমনকি আগাম কোনো সুবিধা পাওয়ার পর পলিসিধারীর অকালমৃত্যু হলেও মনোনীত ব্যক্তি সম্পূর্ণ বিমা অঙ্কের সঙ্গে বোনাস পাবেন। এটিকে ‘দ্বিগুণ সুরক্ষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পলিসিধারী সম্পূর্ণ ও স্থায়ী অক্ষমতার শিকার হলে সম্পূর্ণ বীমা অঙ্ক পাওয়ার সুবিধা রয়েছে। পাশাপাশি গুরুতর অসুস্থতার জন্য সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত কভারেজ থাকছে।

জরুরি অর্থের প্রয়োজন হলে পলিসির সমর্পণ মূল্যের সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যাবে। প্রতিটি প্রিমিয়াম পরিশোধের বিপরীতে রয়েছে বার্ষিক আয়কর রেয়াতের সুবিধাও।

নিয়মিত প্রিমিয়াম পরিশোধের মাত্র দুই বছর পর পলিসিতে Paid-Up Value ও Surrender Value তৈরি হবে।