নিত্যপণ্যে ট্যাক্স কমানোয় কষ্ট পেয়েছে বিরোধী দল: প্রধানমন্ত্রী প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৬ বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ট্যাক্স কমানোয় বিরোধী দল কষ্ট পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে (১৩ জুন) কক্সবাজারের পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যেই বাজেটের মাধ্যমে জনগণের জন্য স্বস্তির ব্যবস্থার চেষ্টা করছে সরকার, সেই বাজেট নাকি বিরোধী দল মানে না। তারা দাবি তুলেছে, কেন মদের উপরে আমরা ট্যাক্স বাড়ালাম, সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালাম। এই তাদের দুঃখ, তাদের কষ্ট। কেন বর্তমান সরকার ৬০টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ট্যাক্স কমিয়ে দিল—এই হচ্ছে তাদের দুঃখ। তাহলে কি এরা জনগণের বন্ধু হলো?’ তিনি আরও বলেন, ‘আজ সময় এসেছে, কারা জনগণের বন্ধু এবং কারা নয়, এটি সঠিকভাবে নির্ণয় করতে হবে। আমরা অতীতে দেখেছি, জনগণকে বিভ্রান্ত করে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি, দেশের ভাগ্য পরিবর্তন হয়নি। এই প্রথম আমরা চেষ্টা করছি, প্রিয় ভাই-বোনেরা, বিএনপি যেমন অতীতেও চেষ্টা করেছে।’ SHARES অর্থনীতি বিষয়: