পটুয়াখালীতে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৬ নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীতে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। এ সময় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কর্মকর্তাসহ বীমা গ্রাহক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীমা গ্রাহকদের মধ্যে বিভিন্ন ধরনের বীমা দাবির চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তরের মাধ্যমে গ্রাহকদের প্রতি কোম্পানির দায়বদ্ধতা ও প্রতিশ্রুতির বিষয়টি তুলে ধরা হয়। সভায় ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন, বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন গ্রাহক সৃষ্টি ও ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি বি এম ইউসুফ আলী বলেন, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি অর্জনের মাধ্যমে বীমা খাতকে আরও শক্তিশালী করতে হবে। গ্রাহকদের দাবির অর্থ যথাসময়ে পরিশোধের পাশাপাশি উন্নত সেবা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বীমা ব্যবসার প্রসার এবং গ্রাহকসেবা আরও জোরদার করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: