প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর গৌরবময় ২৫ বছর 

প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর গৌরবময় ২৫ বছর।

নিজস্ব প্রতিনিধিঃ প্রোগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর গৌরবময় ২৫ বছরে ১৪,২৮০ জন গ্রাহককে বীমা দাবী পরিশোধ করেছে ৪৩,২৫,১৭,৬৯৬/- (তেতাল্লিশ কোটি পচিশ লক্ষ সতের হাজার ছয়শত ছিয়ানব্বই মাত্র) টাকা।

এর মধ্যে মৃত্যুদাবী পরিশোধ করেছে ৪৩,৭৩,৮৯৫/- ( তেতাল্লিশ হাজার সাতশত ছিয়ানব্বই মাত্র) টাকা, মেয়াদপূর্তির টাকা পরিশোধ করেছে ৩৭,৯১,৫৩,৭২৯/- (সাইত্রিশ কোটি একানব্বই লক্ষ তেপ্পান্ন হাজার সাতশত উনত্রিশ মাত্র) টাকা। সমন্বয় ও সমর্পণ বাবদ পরিশোধ হয়েছে ৭৫,৮২,৬৫৬/- (পঁচাত্তর লক্ষ বিরাশি হাজার ছয়শত ছাপ্পান্ন মাত্র) টাকা এবং প্রত্যাশিত সুবিধা বাবদ ৪,১৪,০৭,৪১৬/- (চার কোটি চৌদ্দ লক্ষ সাত হাজার চারশত ষোল মাত্র) টাকা।

প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর গৌরবময় ২৫ বছর উদযাপন অনুষ্ঠানে কোম্পানির সিইও মোঃ সায়েদুল আমিন কোম্পানির সকল গ্রাহক, শেয়ার হোল্ডার ও শুভানুধ্যায়ীগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।