প্রধান উপদেষ্টার পরিদর্শন রোমের বাংলাদেশ হাউস প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫ শুক্রবার (২৫ এপ্রিল) ইতালির রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সেখানকার দর্শনার্থী বইতে সই করেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার শনিবার (২৬ এপ্রিল) এ তথ্য জানান। প্রধান উপদেষ্টা ২১ এপ্রিল আর্থনা সম্মেলন-২০২৫ এ যোগ দিতে কাতারের দোহায় যান। চারদিনের সফর শেষ করে পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার ইতালির রোমে যান তিনি। এন এস News PhotoCard SHARES জাতীয় বিষয়: