রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫ ঢাকার উদ্দেশে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে । প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, রোববার (২৭ এপ্রিল ) বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে প্রধান উপদেষ্টা ইতালির রোম ত্যাগ করেন। শনিবার ( ২৬ এপ্রিল ) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। রোমের ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে বিশ্বনেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন। সোমবার ( ২১ এপ্রিল ) ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন পোপ ফ্রান্সিস। তাঁর শেষকৃত্যে যোগদানের জন্য শুক্রবার ( ২৫ এপ্রিল ) সকালে প্রধান উপদেষ্টা কাতারের দোহা থেকে রোমে যান। এন এস SHARES জাতীয় বিষয়: